ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ভেসে উঠল নিখোঁজ শিশুটিও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
  • ৩৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে নাগচিনি নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির তিন দিন পর নিখোঁজ শিশু তুহিনের (১২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে চামড়াবন্দরের অদূরে স্থানীয় বালিখলা বাজারের সামনে নদীতে মরদেহটি ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তুহিনের বাড়ি কিশোরগঞ্জ সদরের পুতিপাড়া এলাকায়। এর আগে মঙ্গলবার দুপুরে ট্রলারডুবিতে নিখোঁজ শংকর ভৌমিক (৪৫) নামে অপর এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

গত সোমাবার রাতে জেলার ইটনা উপজেলার পাঁচকাহনিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারটি ২৬ জন যাত্রী নিয়ে করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে আসছিল। বালিখলা এলাকায় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় দুই যাত্রী।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান জানান, এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সূত্রঃ জাগোনিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভেসে উঠল নিখোঁজ শিশুটিও

আপডেট টাইম : ০৩:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮