ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারী আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
  • ৪৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শাহীন ব্যাপারী মারা গেছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে তিনি মারা যান। এর আগে অবস্থার অবনতি হলে তাকে রাখা হয়েছিলো লাইফ সাপোর্টে।

আজ সোমবার দুপুরে হঠাৎ তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেয়ার সিদ্ধান্ত নেন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দুপুর সাড়ে বারটার দিকে শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়াসহ শরীরে বিভিন্ন ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তপাত দেখা দেয়।

পরে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। গেল ১৮ মার্চ নেপাল থেকে ঢাকা মেডিকেল আনা হয় তাকে। পরে গত বুধবার তার প্রথম অস্ত্রপচারের পর আইসিইউতে স্থানান্তর করা হয় শাহীন ব্যাপারীকে।

রবিবার দ্বিতীয়বারেরমত অস্ত্রপচার করা হয়। দুপুরে হঠাৎ তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয় শাহীন ব্যাপারীকে।

শাহীন স্ত্রী রিমা ও আট বছরের মেয়ে সূচনাকে নিয়ে নারায়ণগঞ্জের আদমজীর একটি বাসায় থাকতেন। ঢাকার সদরঘাটে ‘করিম এন্ড সন্স’ নামে একটি কাপড়ের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারী আর নেই

আপডেট টাইম : ০৬:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮