ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শপথ নিলেন ২ এমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ মারা যাওয়ার কারণে খালি হওয়া দুই আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী শপথ নিয়েছেন। আজ বুধবার সংসদ ভবনে নতুন দুই সংসদ সদস্যকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ পড়ান।  সংসদ সচিব আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

সংসদ ভবনের শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধান হুইপ আসম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ শাহাব উদ্দিন, জাতীয় পার্টির ফখরুল ইমাম, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ১৩ মার্চ দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম ৮৩ হাজার ২৯৬ ভোট পেয়ে জয়লাভ করেন। গত ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে শামীম হায়দার ৭৮ হাজার ৯২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন গুলিতে মারা গেলে আসনটি শূন্য হয়। পরের বছর প্রথম দফা উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হন। সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মোস্তফা মারা গেলে আবার এ আসনটি শূন্য হয়। লিটনের আগেও এ আসনটি জাতীয় পার্টির দখলে ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শপথ নিলেন ২ এমপি

আপডেট টাইম : ০৪:১০:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮