ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আগামীকাল গাজীপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধে বীর ও শহীদদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে যাচ্ছেন।

আগামীকাল সোমবার বিকেল ৪টায় গাজীপুর জেলা শহরে শহীদ বরকত স্টেডিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন।

১৯ মার্চ মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ওইদিন প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়ে কয়েকজন শহীদ হন। এতে আহত হন আরও কয়েকজন। ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে অংশ নেওয়া বীর ও শহীদদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গাজীপুরে যাচ্ছেন। তাছাড়া ওইদিন রাতে রাষ্ট্রপতি গাজীপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

পরের দিন মঙ্গলবার (২০ মার্চ) সকালে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে কারা সপ্তাহ-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর রাষ্ট্রপতি মঙ্গলবার বিকেলে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

১৯৭১ সালের ১৯ মার্চ স্বাধীনতা ঘোষণার আগেই গাজীপুরের সংগ্রামী জনতা পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করে। ওইদিন পাক হানাদার বাহিনীর গুলিতে গাজীপুরের মনু খলিফা ও কিশোর নেয়ামত মারা যান। আহত হন ডা. উসুফ, সন্তোষ কুমার, শাহজাহানসহ অনেকে।

১৯ মার্চের বীরত্বকে অমর করে রাখতে ১৯৭২-১৯৭৩ সালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি ভাস্কর্য নির্মাণ করা হয়। জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আগামীকাল গাজীপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮