ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রার্থনা করা হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
  • ৫৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপসনালয়ে প্রার্থনা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় বিশেষ মোনাজাত করা হয়। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়।

সকালে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনও সকালে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রার্থনার আয়োজন করে। এছাড়া কাকরাইলের সেইন্ট মেরিস ক্যাথেড্রালেও বিশেষ প্রার্থনা পরিচালিত হয়েছে।

সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। এ ঘটনায় বৃহস্পতিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে প্রার্থনা করা হয়েছে

আপডেট টাইম : ০৫:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮