ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রপতির প্রাইভেটকারের চালক ছিলেন তার বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
  • ৫৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের স্বপ্ন ছিল বঙ্গভবন থেকে সরাসরি গাড়ি বহর নিয়ে হাওরের তিন উপজেলায় আসা। রাষ্ট্রপতির সেই স্বপ্ন কিছুটা পূরণ হলো হাওরের অষ্টগ্রাম উপজেলায় প্রথমবারের মতো প্রাইভেটকারে চড়ে ৪ কিলোমিটার রাস্তা ঘুরে। এ সময় রাষ্ট্রপতির প্রাইভেটকারের চালক ছিলেন তার বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। এমপি তৌফিকের প্রাইভেটকারে উঠছেন রাষ্ট্রপতি।

এর আগে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ কিশোরগঞ্জের হাওরের (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) তিন উপজেলায় ৪ দিনের সরকারি সফরে এসে মিঠামইন-ইটনা উপজেলায় রিকশা ও অষ্টগ্রামে অটোরিকশায় চড়েছেন।

গতকাল ১৫ই মার্চ দুপুর পৌনে ১টার দিকে তিনি অষ্টগ্রাম জেলা পরিষদ ডাক বাংলো থেকে প্রাইভেটকারে চড়ে কাস্তুল ইউনিয়নের পাশ দিয়ে নির্মিত অলওয়েদার সড়কের নির্মাণ কাজ ও অষ্টগ্রাম থেকে বাজিতপুরের সাবমার্সেবল সড়কের একটি সেতু পরিদর্শন করেন।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম উপজেলায় ৪ দিনের সরকারি সফরে এসেছেন।

প্রথম দিন ১২ই মার্চ রাষ্ট্রপতি মিঠামইন উপজেলায় মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলা ভবন উদ্বোধন করেন। ওদিন বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে সুধী সমাবেশে যোগদান করেন এবং সন্ধ্যায় ওই কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে মিঠামইনের কামালপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রিযাপন করেন।

দ্বিতীয় দিন রাষ্ট্রপতি গত সোমবার ১৩ই মার্চ দুপুর সোয়া ১টার দিকে মিঠামইন থেকে হেলিকপ্টারে করে ইটনা উপজেলায় যান। বিকেল সাড়ে ৩টায় ইটনা মহেশচন্দ্র বিদ্যানিকেতন পরিদর্শন করেন এবং ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ’ এর ২০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখেন।

তৃতীয় দিন গত মঙ্গলবার ১৪ই মার্চ দুপুর ১২টায় রাষ্ট্রপতি ইটনা থেকে হেলিকপ্টারে করে অষ্টগ্রাম উপজেলায় গিয়ে পৌনে ২টায় ‘অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজ’ এর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

চতুর্থ দিন গতকাল ১৫ই মার্চ দুপুর পৌনে ১টার দিকে অষ্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কাজ পরির্দশন করে বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

রাষ্ট্রপতির প্রাইভেটকারের চালক ছিলেন তার বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক

আপডেট টাইম : ০৪:১৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮