ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ছাত্রদল নেতার মৃত্যু পুলিশি হেফাজতে নয় : আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
  • ৫২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের মহাপরিচালক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ঢাকায় ছাত্রদল নেতা জাকির হোসেনের মৃত্যু পুলিশি হেফাজতে নয়, চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা গেছেন। তারপরও যেহেতু বিষয়টি নিয়ে অভিযোগ উঠেছে, তা তদন্ত করা হবে। আজ বিকালে তিনি খুলনায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে তিনি বয়রা পুলিশ লাইন মাঠে বেলুন উড়িয়ে মহানগর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন। এরই মধ্যে খুলনার ৪৫টি স্পটে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঢাকার আদলে খুলনায় প্রথমবারের মতো এলাকাভিত্তিক এই কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ প্রধান বলেন, মাদক ও জঙ্গিবাদ আমাদের বড় সামাজিক সমস্যা। খুলনায় পুলিশ বাহিনীর সাথে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং কর্মপন্থা নির্ধারণ করেছি। আমরা মনে করি, মাদককে সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। এ কারণে সমাজের প্রতিটি স্তরে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ হুমায়ুন কবির। সমাবেশে সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, মন্নুজান সুফিয়ান, মিজানুর রহমান, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি দিদার আহমেদ, র‌্যাব-৬ এর পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, কমিউনিটি পুলিশিং কমিটির মহানগর সভাপতি ডা. কামরুল ইসলাম, শেখ সৈয়দ আলী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ছাত্রদল নেতার মৃত্যু পুলিশি হেফাজতে নয় : আইজিপি

আপডেট টাইম : ০৮:৪০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮