ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১১৫তম স্থানে রয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
  • ৭১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবনমন ঘটেছে। গত বছরের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে এবার ১১৫তম স্থানে রয়েছে বাংলাদেশ, ২০১৭ সালে ছিল ১১০তম। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০১৮তে এ চিত্র উঠে এসেছে।

২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস সামনে রেখে প্রতি বছর এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০১২ সাল থেকে নিয়মিত প্রকাশ করা হচ্ছে এ প্রতিবেদন। এবার তালিকায় স্থান পেয়েছে ১৫৬টি দেশ। গত বছর তালিকা করা হয়েছিল ১৫৫টি দেশের।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান এর অবস্থান ৭৫তম, ভারতের অবস্থান ১৩৩, নেপালের ১০১ ও শ্রীলংকার ১১৬তম। গত বছরের তালিকায় ভারত ১২২, নেপাল ৯৯ ও শ্রীলংকা ১২০তম অবস্থানে ছিল।

সুখী দেশের এ তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড। গত বছর এ তালিকার শীর্ষ দেশটিও ছিল স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে। এবার দেশটির অবস্থান দ্বিতীয়। এর পরের অবস্থানগুলোয় রয়েছে যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউজিল্যান্ড, সুইডেন ও অস্ট্রেলিয়া।

এ বছর যুক্তরাষ্ট্র গত বছরের চেয়ে চার ধাপ পিছিয়েছে। এবারের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ১৮। তবে আগের অবস্থানেই রয়েছে যুক্তরাজ্য, দেশটির অবস্থান ১৯তম। এছাড়া জার্মানি ১৫তম, সিঙ্গাপুর ৩৪তম ও ফ্রান্স ২৩তম অবস্থানে রয়েছে। এবার তালিকার সবচেয়ে পেছনে রয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি।

বিশ্বের সুখী দেশের এ তালিকাটি তৈরি করতে ছয়টি মানদণ্ডকে বিবেচনায় নেয়া হয়। এগুলো হলো—মোট দেশজ উৎপাদন, স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা, জীবনধারণের স্বাধীনতা, উদারতা, সামাজিক সমর্থন ও দুর্নীতির ধারণা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশ ১১৫তম স্থানে রয়েছে

আপডেট টাইম : ০৩:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮