ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

৩৮ আসনে সীমানা পরিবর্তনের খসড়া প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের ৩৮টি আসনের সীমানা পরিবর্তন করে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার নির্বাচন ভবনে কমিশনের বিশেষ বৈঠক শেষে খসড়া প্রকাশ করা হয়। সীমানা চূড়ান্ত করার পর গেজেট প্রকাশ করা হবে।

আজ বুধবার দুপুরে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন অাহমদ। তিনি বলেন, অাজকেই এই তালিকা বিজ্ঞপ্তি অাকারে প্রকাশ করা হবে। কারও কোনো দাবি বা অাপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত অাবেদন করতে পারবেন।

দশম সংসদ নির্বাচনের পর গঠিত নতুন উপজেলা ও বিলুপ্ত ছিটমহলকে যুক্ত করে এ ৩৮ আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তুত করেছে সীমানা পুনর্নির্ধারণ কমিটি। খসড়া অনুযায়ী, ২০১৩ সালে দশম সংসদে আসন যেভাবে ছিল, সেভাবে থাকবে। নতুন উপজেলা ও ছিটমহলগুলো সংসদীয় আসনের সঙ্গে যুক্ত হবে।

এ বিষয়ে হেলালুদ্দীন আহমদ জানান, ঢাকার ৫টি, নারায়ণগঞ্জের ২টি, নীলফামারীতে ১টি, রংপুরে ৩টি, কুড়িগ্রামে ২টি, পাবনায় ২টি, মাগুরায় ২টি, খুলনায় ২টি, সাতক্ষীরায় ২টি, জামালপুরের ২টি, শরীয়তপুরের ২টি, মৌলভীবাজারেরর ২টি, ব্রাহ্মণবাড়িয়ার ২টি, কুমিল্লার ৪টি, নোয়াখালীর ২টি এবং চট্টগ্রামের ২টি অাসনে পরিবর্তন অানা হয়েছে।

এছাড়া ২০১৩ সালের পর নবগঠিত উপজেলাগুলো যুক্ত করে সীমানা পুনর্নির্ধারণ করা হবে। সেইসঙ্গে  লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার আসনে ছিটমহলের কারণে পরিবর্তন আসবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৩৮ আসনে সীমানা পরিবর্তনের খসড়া প্রকাশ

আপডেট টাইম : ০৩:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮