ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

নেপালের বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির ৪৩ জন বাংলাদেশি যাত্রী ছিলেন : বিমানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৪৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল জানিয়েছেন, নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ৪৩ জন বাংলাদেশি যাত্রী ছিলেন। এঁদের মধ্যে নেপালে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ১৪ জন যাত্রীর সঙ্গে কথা বলেছেন। আর উড়োজাহাজের পাইলট আবিদ হাসান জীবিত রয়েছেন। সহকারী পাইলট এখন আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে।

সোমবার সিভিল অ্যাভিয়েশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান বিমানমন্ত্রী।

মন্ত্রী বলেন, উড়োজাহাজটিতে মোট ৬‍৭ জন, দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ৪৩ জন বাংলাদেশি, ২২ জন নেপালি, মালদ্বীপের একজন এবং চীনের একজন ছিলেন। কতজন নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।

বিমানমন্ত্রী জানান, উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে আরও তথ্য জানাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)।

বিমানমন্ত্রী জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সঙ্গে তিনি আগামীকাল (মঙ্গলবার) নেপালে যেতে পারেন। বিষয়টি নির্ভর করছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়ার ওপর।

সোমবার ইউএস বাংলার উড়োজাহাজটি ঢাকা থেকে ৭১ জন আরোহী নিয়ে নেপালের উদ্দেশে যাত্রা করে। রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

নেপালের বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির ৪৩ জন বাংলাদেশি যাত্রী ছিলেন : বিমানমন্ত্রী

আপডেট টাইম : ০৪:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮