ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের ৪৬ স্বজন নেপালে পৌঁছেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) বিধ্বস্ত উড়োজাহাজে থাকা যাত্রীদের ৪৬ স্বজন নেপালে পৌঁছেছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নেপালে পৌঁছান তারা।

ইউএস-বাংলার এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহা-ব্যবস্থাপক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেখানকার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ, মরদেহ দেশে আনা ও আহতদের চিকিৎসার কার্যক্রম তদারকি করবেন তারা।

এর আগে, সকাল ৯টা ২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়। ইউএস বাংলার এয়ারলাইন্সের ৭ জন প্রতিনিধিও এই ফ্লাইটে আছেন।

গতকাল সোমবার হতাহতদের প্রতিটি পরিবার থেকে একজনকে নেপালে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকা থেকে যাত্রা করা ইউএস-বাংলার ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফটটি ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে তা রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলেই ৪০ জন নিহত হন। পৃথক দুই হাসপতালে ৯ জন মারা যান।

বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির যাত্রীদের মধ্যে বাংলাদেশের ৩২ জন, নেপালের ৩৩ জন, চীনের একজন  ও মালদ্বীপের একজন যাত্রী ছিলেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের ৪৬ স্বজন নেপালে পৌঁছেছেন

আপডেট টাইম : ০১:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮