ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে পৌঁছেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ মার্চ ২০১৮
  • ৪০২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে সিঙ্গাপুরে পৌঁছেছেন। তার এ সফরে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় রোববার বেলা আড়াইটায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান প্রধানমন্ত্রী।সিঙ্গাপুরের স্বাস্থ্য এবং পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র মিনিস্টার অ্যামি কর এবং সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি সাংরি-লা হোটেলে যান। এবারের সফরে তিনি সেখানেই থাকবেন।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে শেখ হাসিনার এ সফরে দুই দেশের সহযোগিতা বাড়াতে ছয়টি সমঝোতা স্মারক সই হতে পারে। এরমধ্যে রয়েছে—বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের মধ্যে একটি সমঝোতা, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক, আকাশ পথে যোগাযোগ, ডিজিটাল গভার্নমেন্ট ট্রান্সফর্মেশন বিষয়ে সমঝোতা স্মারক এবং এফবিসিসিআই ও এমসিসিআইয়ের সঙ্গে সিঙ্গাপুরের ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের দুটি সমঝোতা স্মারক। এ সফরে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে একটি অর্কিডের নামকরণ হবে ‘শেখ হাসিনা’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে পৌঁছেছেন

আপডেট টাইম : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ মার্চ ২০১৮