ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জাফর ইকবালের পাশে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ উগ্রবাদীর হামলায় আহত লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বেলা পৌনে ১টার দিকে তিনি সিএমএইচে যান। সেখানে গিয়ে জাফর ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

গত শনিবার নিজ কর্মস্থল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ফয়জুর রহমান নামে এক যুবক ছুরি দিয়ে জাফর ইকবালের পেছন থেকে হামলা চালায়। হামলার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাফর ইকবালকে ওই রাতেই বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে সিলেট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। গঠন করা হয় মেডিকেল বোর্ড।

বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন জাফর ইকবাল শঙ্কামুক্ত আছেন। ঢাকা সিএমএইচের চিকিৎসকরা গতকাল এক ব্রিফিংয়ে জানান, জাফর ইকবালের মাথা, পিঠ ও হাতে ছুরির আঘাতের ছয়টি জখম রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে পুরো সুস্থ হতে কয়েক দিন সময় লাগবে। মাথার আঘাত স্কিন (চামড়া) ও মাসলে (পেশী) লেগেছে, ব্রেনে (মগজ) লাগেনি। পেটেও কোন আঘাত নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাফর ইকবালের পাশে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮