ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কিশোরগঞ্জে রোববার মধ্যরাতের ঝড়ের তাণ্ডবে তিন দিনের ডিজিটাল মেলার প্যান্ডেল তছনছ হয়ে গেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে রোববার মধ্যরাতের ঝড়ের তাণ্ডবে তিন দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলার প্যান্ডেল তছনছ হয়ে গেছে। আলোচনা সভার প্যান্ডেলসহ প্রায় অর্ধশতাধিক স্টল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সোমবার থেকে এই মেলা শুরু হওয়ার আগেই ঝড়ের তাণ্ডবের মুখে পড়ে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়ার নেতৃত্বে ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মেলার প্যান্ডেলসহ প্রতিটি স্টল মেরামত করা হয়।

গত রোববার দিবাগত রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে। এর সঙ্গে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় বেশ কিছুক্ষণ শিলাবৃষ্টি, ঝড়ো হাওয়া এবং বজ্রপাতও হয়েছে। এসময় বিদ্যুৎ চলে যায়। সকাল সোয়া ৯টা নাগাদ জেলা শহরে বিদ্যুৎ আসলেও অধিকাংশ এলাকা দুপুর ২টা নাগাদ বিদুৎবিহীন ছিল।

এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, এ সময়ের ভারী বৃষ্টির কারণে বোরো ফসলের বেশ উপকার হবে। ভূ-গর্ভস্থ পানির স্তর খানিকটা ওপরে আসবে। এখন বোরো ধানের চারাগুলো কেবল সবুজ রং ধারণ করেছে। কাজেই এসময় যেটুকু শিলাবৃষ্টি হয়েছে, তাতে জমির কোন ক্ষতি হবে না। বরং বৃষ্টির কারণে জমির উপকারই হবে। অবশ্য বিভিন্ন এলাকায় মাচার সবজি বাগানের কিছুটা ক্ষতি হবে। তবে রোদ উঠে গেলে ধীরে ধীরে তাও ঠিক হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কিশোরগঞ্জে রোববার মধ্যরাতের ঝড়ের তাণ্ডবে তিন দিনের ডিজিটাল মেলার প্যান্ডেল তছনছ হয়ে গেছে

আপডেট টাইম : ০৫:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮