ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পুলিশের (ডিএমপি) ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশের পুলিশ সুপার (এসপি) পদের ২৯ কর্মকর্তাকে বদলির পর এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হল।

গতকাল রোববার ৬ কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয়। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি পাবলিক রিলেসন্স বিভাগ। বদলিকৃতদের মধ্যে একজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং ৫ জন সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনার (এসি)।

এদের মধ্যে ডিএমপির এডিসি এ এস এম হাফিজুর রহমানকে মিরপুরের ওয়ার্কশপে ডিএমপির পিওএম-পূর্ব বিভাগের সিনিয়র এসি দীন মোহাম্মদকে অ্যাডমিন-ট্রান্সপোর্ট বিভাগে, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের এসি আছমা আরা জাহানকে লালবাগ (ট্রাফিক) জোনের এসি, গুলশানের (এসি-পেট্রোল) মো. কামরুজ্জামানকে উত্তরা জোনে, লালবাগ (ট্রাফিক) জোনের এসি হারুন-অর-রশিদকে ট্রাফিক-তেজগাঁও জোনে এবং উত্তরা জোনের এসি তাপস কুমার দাসকে ক্যান্টনমেন্ট জোনের এসি হিসেবে পাঠানো হয়েছে। আদেশে কর্মকর্তাদের অবিলম্বে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পুলিশের (ডিএমপি) ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হল

আপডেট টাইম : ০৪:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮