ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিকেলে সংসদের মুলতবি অধিবেশন বসবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাঁচদিন বিরতির পর রোববার সংসদের মুলতবি অধিবেশন বসবে। বিকেল পৌনে পাঁচটায় এই অধিবেশন শুরু হবে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তরপর্ব টেবিলে উত্থাপিত হবে। এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ২০১৬-২০১৭ অর্থ-বছরের নিরীক্ষিত হিসাব ও আর্থিক বিবরণীর প্রতিবেদন উপস্থাপন করবেন।

এরপর শুরু হবে আইন-প্রণয়ন কার্যাবলী। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল-২০১৮ পাসের প্রস্তাব করবেন। বিভিন্ন প্রক্রিয়া শেষে বিলটি পাস হলে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হবে। তবে প্রয়োজন হলে স্পিকার সবকিছু স্থগিত করে সরাসরি রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু করতে পারেন।

জাতীয় সংসদের শীতকালীন এ অধিবেশন ৭ জানুয়ারি শুরু হয়। সংবিধান অনুযায়ী বছরের এ প্রথম অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রেখেছেন। এ অধিবেশন এখন পর্যন্ত ৩১ কার্যদিবস চলেছে। ২৮ ফেব্রুয়ারি এ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বক্তব্য রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিকেলে সংসদের মুলতবি অধিবেশন বসবে

আপডেট টাইম : ০৩:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮