হাওর বার্তা ডেস্কঃ জাসদের প্রবীণ নেতা সামসুজ জোহাকে দেখে নীলফামারীর সৈয়দপুর এসেছেন দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সফরসঙ্গীদের নিয়ে আজ (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের নতুন বাবুপাড়ায় জোহার বাসায় পৌঁছান তিনি।
মন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন। এসময় সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল্লাহিল কাইয়ুম, জাসদ সৈয়দপুর শাখার সভাপতি মাকসুদুল কাদের সোহাগ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজা-উদদৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু এসময় দলের নেতাকর্মীদের প্রতি অসুস্থ এই নেতার খোঁজ-খবর নেওয়ার ও দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
Reporter Name 
























