ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

সরকার উপসচিব হিসেবে ৩৯১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার উপসচিব হিসেবে জনপ্রশাসনের ৩৯১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে।গতকাল (২০ ফেব্রুয়ারি) রাতে তাদের পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রেওয়াজ অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পরে আলাদা আদেশে এই কর্মকর্তাদের পদায়ন করা হবে। বর্তমান সরকারের মেয়াদে ষষ্ঠ দফায় এই বড় ধরনের পদোন্নতি পেলেন জনপ্রশাসনের কর্মকর্তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, উপসচিবের স্থায়ী পদ আছে প্রায় সাড়ে আটশ। নতুন এই পদোন্নতির ফলে এখন উপসচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৫ জন।

এর আগে, গত ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং তারও আগে ১১ ডিসেম্বর সরকার ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়।

এছাড়া গত ২৩ এপ্রিল প্রশাসনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৬৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। গত বছরের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদেও ৫৩৬ জন কর্মকর্তা পদোন্নতি পান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

সরকার উপসচিব হিসেবে ৩৯১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে

আপডেট টাইম : ১১:২৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮