ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

অবশেষে চলে গেলেন রাঙ্গুনিয়ার সেই সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে চলে গেলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ। আজ রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)।

দুরারোগ্যে আক্রান্ত সাবেক এই সংসদ সদস্যের মানবেতর জীবনযাপনের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নেন। এর পরই তিনি বর্ষীয়ান এই রাজনীতিকের চিকিৎসার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

পরে চলতি বছরের ৯ জানুয়ারি ইউসুফকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অবশ হয়ে পড়ে মোহাম্মদ ইউসুফের শরীরের একাংশ। এর পরই বাসা বাধে নানা রোগব্যাধি। পায়েও পচন ধরেছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি।

১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। একসময় কমিউনিস্ট পার্টি ও পরে আওয়ামী লীগের নেতা নিজের জন্য গড়েননি কোনো বাড়ি-গাড়ি। দেশের কোথাও নেই একখণ্ড জমিও। এমনকি কোনো ব্যাংক-ব্যালেন্সও নেই। পৈতৃক সূত্রে যেটুকু পেয়েছিলেন তাও দান করে দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

অবশেষে চলে গেলেন রাঙ্গুনিয়ার সেই সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ

আপডেট টাইম : ১১:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮