ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জে অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাৎ অডিটর ও অফিস সহায়ক ৩ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলায় ট্রেজারির জুনিয়র অডিটর মোঃ সৈয়দুজ্জামান ও অফিস সহায়ক দুলাল মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল রোববার বিকেলে শুনানি শেষে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ. ছালাম খান তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুদকের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আদালতে প্রত্যেকের তিন দিনের রিমান্ড আবেদন করেন।

কিশোরগঞ্জ কোর্ট পরিদর্শক মো. হুমায়ুন কবির আকন্দ এসব তথ্য জানিয়েছেন।

আদালতের একাধিক সূত্র জানায়, ২ ফেব্রুয়ারি বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তছলিমা আক্তারের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন পাঁচ কোটি টাকা আত্মসাৎকারী হিসেবে অভিযুক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলাম। জবানবন্দিতে সেতাফুল টাকা আত্মসাতের ঘটনায় জড়িত হিসেবে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি, রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর ও সহকারী ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এবং জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কয়েকজন কর্মকর্তাসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করেছেন।

গত ৬ই ফেব্রুয়ারি সেতাফুলের জবানবন্দির ভিত্তিতেই মো. সৈয়দুজ্জামান ও অফিস সহায়ক মো. দুলাল মিয়াকে তাদের কর্মস্থল ট্রেজারি অফিস থেকে দুদক কর্মকর্তারা গ্রেফতার করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জে অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাৎ অডিটর ও অফিস সহায়ক ৩ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮