ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
  • ৪৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে আজ আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বেলা ১১টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছান বলে জানান আইনজীবী সানাউল্লাহ মিয়া।

পুরান ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলাটির বিচারকাজ চলছে। মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে।

গতকাল দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্কে তিনি খালেদা জিয়াসহ চার আসামির সাত বছরের কারাদণ্ড দাবি করেন। তার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে তার আইনজীবী আমিনুল ইসলাম যুক্তি উপস্থাপন শুরু করেছেন। তবে তা শেষ হয়নি।

এদিকে একই আদালতে বিচারাধীন খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা অরফানেজ ট্রাস্ট মামলা আগামী ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য ধার্য রয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলাটিতে বিএনপি নেতা সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ দুর্নীতির মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন খালেদা জিয়া

আপডেট টাইম : ১০:০০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮