ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আমরা যুদ্ধ নয়, শান্তি চাই: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫
  • ৫১৫ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। কারো সঙ্গে যুদ্ধ নয়, শান্তিই কাম্য। তবে আত্মরক্ষার ক্ষমতা আমাদের থাকতে হবে। আর এ কারণে নৌবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তুলতে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। রবিবার দুপুরে মংলার দিগরাজে নির্মিত দুটি জাহাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নৌবাহিনীকে আধুনিক ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে বর্তমান সরকার। সমুদ্রসীমায় সম্পদের সুষ্ঠু নিরাপত্তায় নতুন জাহাজগুলোকে যথাযথ ব্যবহারের মাধ্যমে কাজে লাগাতে নৌবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

২০১৩ সালে ৫টি ছোট যুদ্ধজাহাজ (পেট্রোল ক্রাফট) তৈরি করে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন অধ্যায় শুরু করেছিল খুলনা শিপইয়ার্ড। সেই অভিজ্ঞতা থেকেই এবার বড় আকারের অত্যাধুনিক দুটি যুদ্ধজাহাজ নির্মাণকাজ শুরু করছে সংস্থাটি। সশস্ত্র বাহিনীতে এগুলো লার্জ পেট্রোল ক্রাফট বা এলপিসি নামে পরিচিত। দেশের মাটিতে বড় যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ এটাই প্রথম। আর সেই যুদ্ধজাহাজের নির্মাণকাজের উদ্বোধন করতে আজ মংলার এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, জাহাজ নির্মাণের জন্য ২০১৪ সালের ৩০শে জুন নৌবাহিনীর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে খুলনা শিপইয়ার্ড। প্রতিটি জাহাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। একই ধরনের দুটি এলপিসি চীন থেকে তৈরি করতে খরচ হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আমরা যুদ্ধ নয়, শান্তি চাই: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫