ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

অনেকদিন পর গণমাধ্যমের সামনে আসছেন রওশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫
  • ৫০৬ বার

অনেকদিন পর গণমাধ্যমের সামনে হাজির হচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ।

রোববার (কাল) বিকেলে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকেছেন রওশন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন বিরোধী নেতা। গঠনমূলক সমালোচনা করে তিনি রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা তুলে ধরবেন বলে জানা গেছে।

এর আগে তিনি ৫ জানুয়ারি সংসদের মিডিয়া সেন্টারে সর্বশেষ সংবাদ সম্মেলন করেছিলেন। তারপর দেশের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে বিবৃতি দিলেও সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হননি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম  বলেন, ‘ম্যাডাম দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন। মানবপাচার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ রাষ্ট্রপরিচালনায় সরকারের ব্যর্থতার কথা তুলে ধরা হবে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, দলের তিন মন্ত্রীর পদত্যাগ ও সরকার থেকে জাতীয় পার্টির বেরিয়ে আসার বিষয়টি উঠে আসতে পারে বিরোধী নেতার এ সংবাদ সম্মেলনে। তা ছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক মানবপাচার, দেশে মাদকের অবাধ বিস্তার, ছিটমহল চুক্তি, লন্ডনে তিন বাঙালির এমপি নির্বাচিত হওয়াসহ নানা বিষয় নিয়েও কথা বলতে পারেন রওশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

অনেকদিন পর গণমাধ্যমের সামনে আসছেন রওশন

আপডেট টাইম : ০৬:১৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫