ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭
  • ৫৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের একদফা দাবি জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষকরা।

আজ সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকরা এ দাবিতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট কিশোরগঞ্জ জেলা কমিটি। সুমন খানের সভাপতিত্বে এসময়  লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ মাছুম মিয়া।

তিনি বলেন, সারা বাংলাদেশে আমরা সাড়ে ৩ লাখ প্রাথমিক সহকারী শিক্ষক রয়েছি। ২০১৫ সালে শতভাগ বেতন বৃদ্ধি করা হলেও আমরা সহকারী শিক্ষকরা আজ চরম বৈষম্যের শিকার হয়েছি। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর ঘোষণায় প্রধান শিক্ষকদের পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাঝে বেতনের পার্থক্য তিন ধাপ নিচে নেমে যায়। অথচ ২০০৬ সালে যা ছিলো একধাপ নিচে। আর বর্তমানে প্রস্তাবিত প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তাবায়ন হলে এ বৈষম্য হবে চার ধাপ নিচে। আমরা এ বৈষম্য নিরসনে ২০১৪ সাল থেকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসছি। কিন্তু এতে কোনো কাজেই আসছে না। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ২৩ ডিসেম্বর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ ফয়জুজ্জামান সোহাগ, কমিটির সদস্য আসাদুল আলম আসাদ, মাহবুব সুমন শামিম আহম্মেদ, মোঃ সাদির মিয়া, মোঃ কামরুজ্জামান, মিজানুর রহমান আলম, এমদাদুল হক,সাজিদুল ইসলাম,তাুিল ইসলাম,সেলিম আজাদ, মুরসালিন বন্যা, গিয়াস উদ্দিন, ফারজানা আক্তার,রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রশিদ,আবু হানিফা,আজিজুর রহমান, এস.এম ফজলুর রহমান,আসাদ মিয়া, আরাফাত ইউসুফ, মোঃ রাশিদুল হক, মাজাহারুল ইসলাম,আশরাফুল আলম,সুমন সরকার, তৌহিদুল ইসলাম শুভ, তৌফিকুল ইসলাম,জাহাংগীর আলমসহ সংগঠনের অন্যান্য নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কিশোরগঞ্জ প্রেসক্লাবে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭