ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে

ভৈরবে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভৈরবের ভবানিপুরে দু’দল গ্রামবাসীর মধ্যে টানা ৩য় দিনের মতো ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় আরমান, হাদিস, বাচ্চু আমিনুল হক ও রাসেল মিয়াসহ ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া অন্যান্য আহতদেরকে ভৈরব ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ শহরে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করাা হয়েছে ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গত (১৫ নভেম্বর) সকাল থেকে এলাকার সাবেক জয়নাল মেম্বার সমর্থকদের সাথে হুমায়ুন পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ (১৭ নভেম্বর) সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ফসলি জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আজ (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত টানা ৩ ঘন্টার চলমান সংঘর্ষে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬০জনের মতো লোকজন আহত হয়।
এ সময় জয়নাল মেম্বার সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ১০টি বাড়ি-ঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষযে ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী

ভৈরবে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট টাইম : ০৬:১৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭