ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

আজ জাবিতে প্রজাপতি মেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ প্রতিপাদ্য নিয়ে প্রজাপতি মেলা অনুষ্ঠিত হচ্ছে। ৮ম বারের মতো আজ অনুষ্ঠিত হবে ‘প্রজাপতি মেলা-২০১৭’।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

দিনব্যাপী অনুষ্ঠিত মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে র‌্যালি, শিশু কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণী, সমাপনী অনুষ্ঠান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ২০১০ সাল থেকে প্রজাপতি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা তুলে ধরে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পাসে প্রজাপতি মেলার আয়োজন করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

আজ জাবিতে প্রজাপতি মেলা

আপডেট টাইম : ১২:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭