ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

স্কুলছাত্রীদের জোরপূর্বক নগ্ন ভিডিও ধারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
  • ৪১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের দেলদুয়ারে নবম শ্রেণির দুই স্কুল ছাত্রী বোনকে নগ্ন করে জোরপূর্বক মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেছে এলাকার কয়েকজন বখাটে। ঘটনা জানাজানি হওয়ায় লজ্জায় স্কুলে যেতে পারছেনা ওই দুই স্কুল শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে দেওজান সমাজ কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী দোষিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। গত ২৩ অক্টোবর এলাকায় তোলপাড় সৃষ্টি করা ও চাঞ্চল্যকর কথিত সেনা সদস্য শরিফ (৩০) কে প্রধান আসামি করে শাপচান (৪৫), মোশাররফ (৩৫), জুব্বার (৪০) এই চারজনের বিরুদ্ধে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীদের মা।

দেওজান সমাজ কল্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ঘটনাটির ব্যাপারে প্রশাসনের সাথে আমরা স্কুলের পক্ষ থেকে কথা বলেছি। আমাদের প্রতিষ্ঠানের দুটি মেয়ের প্রতি অশালীন আচরন করা হয়েছে। লজ্জায় তারা স্কুলে আসতে পারছেনা। দোষি যে-ই হোক না কেন আমরা তার বিচার চাই।

নবম শ্রেণির ওই দুই স্কুল ছাত্রীর সহপাঠি ফাতেমা আক্তার শিমু, জেসমিন আক্তার মিম, হ্যাপি আক্তার জানান, আমরা আমাদের সহপাঠিদের খুব মিস করছি। আমরা চাই তারা আবার স্কুলে ফিরে এসে আমাদের সাথে পড়াশোনা করুক। যারা এমন জঘন্য কাজ করেছে আমরা তাদের গ্রেপ্তার ও বিচার চাই।

ইউপি সদস্য আনিসুর রহমান আনিস ও মো. আরফান মিয়া জানান, আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে যাতে বিষয়টিকে সর্বাত্মক গুরুত্ব দেয়া হয়। তারা দুই স্কুল ছাত্রীর সাথে যে অমানবিক আচরণ করেছে তা মেনে নেয়া যায়না। আমার গ্রামবাসী অপরাধীদের বিচার চাই। যাতে এমন অপকর্ম করার সাহস আর কেউ না পায়।

এ ব্যাপারে দেলদুয়ার থানার এস.আই আরিফুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

স্কুলছাত্রীদের জোরপূর্বক নগ্ন ভিডিও ধারণ

আপডেট টাইম : ০৩:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭