ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হাওরে বন্যায় ক্ষতিগ্রস্তরা জানুয়ারি পর্যন্ত সহায়তা পাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের হাওরাঞ্চলের ছয় জেলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র কৃষক ও মৎস্যজীবী ৩ লাখ ৮০ হাজার পরিবার সহায়তা পাচ্ছে। ভিজিএফ কর্মসূচির আওতায় এসব পরিবার আগামী জানুয়ারি (২০১৮) পর্যন্ত ৩০ কেজি হারে চাল সহায়তা পাবে। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে ছয় জেলা প্রশাসকের (ডিসি) কাছে বরাদ্দপত্র দেয়া হয়েছে।

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে গত মাচের শেষের দিকে সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার বিস্তৃর্ণ হাওর অঞ্চল বন্যায় প্লাবিত হয়। ডুবে যায় বোরো ফসল। হাজার হাজার মাছ মরে ভেসে উঠে। মাছ খেয়ে মারা গেছে হাঁসও। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ৩১ জুলাই পর্যন্ত (৩ মাস ১০ দিন) ১০০ দিনের কর্মসূচি হাতে নেয়ার কথা জানান।

ওই সময় পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে ভিজিএফের আওতায় মাসে ৩০ কেজি করে চাল দেয়ার কথাও জানান মন্ত্রী। পরে খাদ্য সহায়তার সময় আরও তিনমাস বাড়িয়ে অক্টোবর পর্যন্ত করা হয়। এখন আরও তিনমাস বাড়িয়ে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এ খাদ্য সহায়তা দেয়া হবে।

জানা গেছে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ছয় জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন চালের প্রয়োজন হবে। বরাদ্দপত্র অনুযায়ী, সুনামগঞ্জে এক লাখ ৬৮ হাজার, সিলেটে ৫৫ হাজার, নেত্রকোণায় ৫৮ হাজার, কিশোরগঞ্জ ৬৫ হাজার, হবিগঞ্জে ২৯ হাজার ও মৌলভীবাজারে ৫ হাজার পরিবার এ সহায়তা পাবে।

পরিবারগুলোর মধ্যে এসব চাল বিতরণের জন্য সুনামগঞ্জে ১৫ হাজার ১২০ টন, সিলেটে ৪ হাজার ৯৫০ টন, নেত্রকোণায় ৫ হাজার ২২০ টন, কিশোরগঞ্জে ৫ হাজার ৮৫০ টন, হবিগঞ্জে ২ হাজার ৬১০ ও মৌলভীবাজারে ৪৫০ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। খাদ্য শস্য বিতরণের ৭ কর্মদিবসের মধ্যে বিতরণ প্রতিবেদন অধিদফতরে পাঠাতে হবে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হাওরে বন্যায় ক্ষতিগ্রস্তরা জানুয়ারি পর্যন্ত সহায়তা পাবেন

আপডেট টাইম : ১২:৪৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭