ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, মানসম্মত এবং বর্তমান সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। এর ফলে শিক্ষার্থীদের আধুনিক, উন্নত এবং আন্তর্জাতিক মানের জ্ঞান নিশ্চিত করা সম্ভব হবে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান

 এর আগে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কেক কাটা ও ডকুমেন্টেরি থিম সং প্রদর্শন করা হয়। পরে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পরে শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫তম বর্ষপূর্তির রজতজয়ন্তী উৎসবের শেষ দিনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এতে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর-রশিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিস মো. সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু ও ড. মশিউর রহমান বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭