ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী, ভ্যাকসিন উৎপাদন কারখানা নিয়ে আলোচনা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর জাপান সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জাইকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সেই বই থেকে দাঁড়িপাল্লা বাদ, সংশোধিত পৃষ্ঠা চূড়ান্ত সোনালী ব্যাংকের এমডি বহাল, তিন ব্যাংকে নতুন নিয়োগ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে নতুন কুঁড়ির ৪০ জন ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নেমেছে জেন-জি

গত বছর ৬ হাজার চিকিৎসক নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫
  • ৬০৯ বার

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘প্রতিটি জেলার প্রত্যন্ত এলাকার হাসপাতালের জন্য গত বছর ছয় হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। দু-একটি ব্যতিক্রম ছাড়া তারা সেখানে কাজ করছেন।’

জেলার তেঁতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল-কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে দেশের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রবিবার দুপুরে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এখন থেকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে সকল রোগ বিষয়ে দেশের প্রথিতযশা ও খ্যাতিমান অধ্যাপক চিকিৎসকরা রোগীদের সেবা দেবেন।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, ডা. মো. হাবিবে মিল্লাত, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক ডা. দীন মোহাম্মদ ও হাসপাতালের সিইও সাইজা নূর হানাফিয়া।

মতবিনিময় সভায় গাইনি, ইউরোলজি, অর্থোপেডিক, চর্ম, হেপাটোলজি, বক্ষব্যাধি, কার্ডিওলজি, নাক-কান-গলা বিষয়ের বিশেষজ্ঞ ২০ চিকিৎসক অংশ নেন।

২০১১ সালের ১৪ জানুয়ারি ২৫০ শয্যার এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোসিরি মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা যৌথভাবে হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।

মালয়েশিয়ার সেবা সংস্থা কামপুলান পেরুতান জহর (কেপিজে) এই হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাছের সংকটে অস্তিত্বের লড়াইয়ে ভাঙ্গুড়ার ঐতিহ্যবাহী শুঁটকি শিল্প

গত বছর ৬ হাজার চিকিৎসক নিয়োগ

আপডেট টাইম : ১২:০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫