ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দুই লাখ রোহিঙ্গাকে সাহায্য করবে তুরস্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
  • ৪৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য খাদ্য, আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও টিউবওয়েলসহ নানা প্রয়োজনীয় সহযোগিতা করবে তুরস্ক। রোহিঙ্গাদের রান্নাবান্নার জন্য জ্বালানির ব্যবস্থাও করবে দেশটি। রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেবরিম ওজতুর্ক এ আশ্বাস দেন। এ সময় ত্রাণ সচিব মো. শাহ কামাল ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রোহিঙ্গা সেল) হাবিবুল কবির উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়ে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আলাপকালে মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে তুরস্ক সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ত্রাণমন্ত্রী রোহিঙ্গাদের জন্য তুরস্কের কাছে ২০ হাজার টিউবওয়েল ও ২০ হাজার ল্যাট্রিন নির্মাণ করে দেওয়ার প্রস্তাব করলে তারা এতে রাজি হন। এ সময় রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন যে তুরস্ক রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শিঘ্রই দুটি বড় ধরনের চিকিৎসাকেন্দ্র ও ১০টি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হবে। এর আগে তুরস্ক রোহিঙ্গাদের জন্য ২০ হাজার শেড নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল। পরে মন্ত্রী আরো ৩০ হাজার শেড নির্মাণের সহেযোগিতা কামনা করে তুরস্ক সরকারের কাছে। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী জানান, রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য, স্যানিটেশন ও সুপেয় পানি ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ উত্তরণে সরকার দেশি-বিদেশি সংস্থার সমন্বয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ৫০ হাজার টিউবওয়েল ও ল্যাট্রিন প্রয়োজন। সরকার ইতিমধ্যে ৭ হাজারের অধিক ল্যাট্রিন নির্মাণ করেছে। ইউনিসেফ ১০ হাজার ল্যাট্রিন নির্মাণ করবে বলেও মন্ত্রী তুরস্ক রাষ্ট্রদূতকে অবহিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দুই লাখ রোহিঙ্গাকে সাহায্য করবে তুরস্ক

আপডেট টাইম : ০৫:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭