ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চাইলেন বিজিবির ডিজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, রোহিঙ্গা শরণার্থী ইস্যু একটি মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে এগিয়ে আসা উচিৎ।

সৌদি আরবের জেদ্দায় বুধবার সীমান্ত নিরাপত্তাবিষয়ক প্রথম আন্তর্জাতিক সিম্পোজিয়ামে তিনি এ আহ্বান জানান। সৌদি রাজকীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ বিন আব্দুল আব্দুল আজিজ আল সউদের আমন্ত্রণে জেদ্দার হোটেল হিলটনে ১৫ থেকে ১৯ অক্টোবর এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।

এসময় বিজিবি মহাপরিচালক বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার অতীত ও বর্তমানের বিভিন্ন চ্যালেঞ্জ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার সুফল এবং বাংলাদেশ সীমান্তের অধিকতর নিরাপত্তায় তার অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

‘ন্যাশনাল, রিজিওনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড ইটস ইফেক্টিভনেস টু ইনহেনস বর্ডার সিকিউরিটি অ্যান্ড সেফটি-পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। এতে ১৭টি দেশের ৪৫ জন বক্তা বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে চাইলেন বিজিবির ডিজি

আপডেট টাইম : ০৩:১৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭