ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুমিল্লায় শিশু খুনে বাবার যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার বুড়িচংয়ে তাহসিন নামে আট মাস বয়সী শিশু সন্তানকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত।

মঙ্গলবার দুপুরে এই রায় দেন বিচারক নূর নাহার বেগম শিউলী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম শাকিল মিয়া। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার খৈলকুড়ি গ্রামের আবদুল মতিনের ছেলে।

মামলার বাদীপক্ষের আইনজীবী রেজ্জাকুল ইসলাম খসরু জানান, দণ্ডপ্রাপ্ত আসামি শাকিলের সঙ্গে কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মামুন মিয়ার মেয়ে সোনিয়া আকাতার লিপির বিয়ে হয়। তারা চান্দিনার পাশের বুড়িচং উপজেলার শাহ দৌলতপুরে ভাড়া থাকতেন। পরে সোনিয়া জানতে পারে এর আগে শাকিল আরেকটি বিয়ে করেছে। সেখানেও তার সন্তান রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।

এর জের ধরে শাকিল তার দ্বিতীয় স্ত্রী লিপির সন্তান তাহসিনকে ২০১৪সালের ১৯মে গলাটিপে হত্যা করে। পরে লিপি বুড়িচং থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

তদন্তের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ সরকার একই সালের ৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারক সাক্ষ্যপ্রমাণ শেষে শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেন।

মামলার বাদী তাহসিনের মা সোনিয়া আক্তার লিপি রায়ে অসন্তোষ প্রকাশ করে শাকিলের ফাঁসি দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

কুমিল্লায় শিশু খুনে বাবার যাবজ্জীবন

আপডেট টাইম : ০৪:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭