ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শেয়ারবাজারে টানা সাত কার্যদিবসে দরপতন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৫৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা দরপতন চলছে দেশের শেয়ারবাজারে, যা সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও (মঙ্গলবার) অব্যাহত ছিল। এ নিয়ে টানা সাত কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে দরপতন ঘটল।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ১ পয়েন্ট। আর বাজারটিতে দরপতন হয়েছে ৫৫ শতাংশ প্রতিষ্ঠানের। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স কমেছে ৫ পয়েন্ট এবং দরপতন হয়েছে ৫৩ শতাংশ প্রতিষ্ঠানের।

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে যায়। তবে আধাঘণ্টার ব্যবধানে নিম্নমুখী হয়ে পড়ে সূচক। বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে যায়।

এরপর আবার ঊর্ধ্বমুখী হয়ে দুপুর দেড়টায় ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট বেড়ে যায়। তবে শেষ আধাঘণ্টার লেনদেনে আবার ঋণাত্মক হয়ে পড়ে মূল্যসূচক।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৬ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১৮০টি বা ৫৫ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। অপরদিকে বেড়েছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম। আজ ডিএসইতে মোট ৭১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৬৬৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। সে হিসেবে লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৫ লাখ টাকা।

টাকার অঙ্কে মঙ্গলবার ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার। এদিন কোম্পানিটির মোট ৬৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার হাতবদল হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকার। আর ২৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। লেনদেনে এরপর রয়েছে- সামিট পাওয়ার, বিবিএস কেবলস, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, ইফাদ অটোস, এক্সিম ব্যাংক এবং রূপালী ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ পয়েন্টে। এদিন বাজারটিতে মোট ২৪৮টি প্রতিষ্ঠানের ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের দিনের তুলনায় বেড়েছে ৮৬টির দাম। অপরদিকে কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শেয়ারবাজারে টানা সাত কার্যদিবসে দরপতন

আপডেট টাইম : ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭