ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজ থেকেই শ্বাস নিতে পারছেন মেয়র আনিসুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৯৭ বার

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়েছে। এখন তিনি নিজ থেকেই শ্বাস নিতে পারছেন। তবে তাকে এখনো ঘুম পাড়িয়ে রেখা হয়েছে। স্ত্রী রুবানা হকের বরাত দিয়ে আনিসুল হকের পারিবারিক বন্ধু আব্দুন নূর তুষার একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মেয়রকে এখন পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখা হলেও ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। উনি এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন। নিজ থেকে স্বাভাবিকভাবে ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠার পর তার শরীরে রোগটি কতখানি প্রভাব ফেলেছে, সে ব্যাপারে ধারণা পাওয়া যাবে। এ অবস্থায় চিকিৎসকেরা মেয়রকে নতুন কিছু ওষুধ দিয়েছেন বলেও জানান তুষার। তিনি আরও বলেন, এক সপ্তাহ আগে আমি লন্ডন থেকে ফেরার সময়েই তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়েছিল। এখন পর্যন্ত তিনি যন্ত্রের সাহায্য ছাড়াই শ্বাস নিতে পারছেন। গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান মেয়র আনিসুল হক। অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

নিজ থেকেই শ্বাস নিতে পারছেন মেয়র আনিসুল

আপডেট টাইম : ১১:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭