ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

লাল খাবারের স্বাস্থ্যগুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৪২৩ বার
হাওর বার্তা ডেস্কঃ রঙিন ফলমূল ও সবজিতে পুষ্টির উপাদান বেশি থাকে বলে বিশ্বাস করা হয়। আর বিশেষ কোনো রঙের খাবারে থাকে বিশেষ উপাদান। লাল রঙের খাবার অ্যান্টিঅক্সিডেন্ট, উপকারী ফ্যাট এবং প্রোটিনে ভরপুর।
অ্যান্টিঅক্সিডেন্ট : লাল রঙের খাবার অ্যান্টিঅক্সিডেন্ট ও আন্থোসায়ানিন সমৃদ্ধ, যার রয়েছে শক্তিশালী প্রদাহনাশক ক্ষমতা। এটি রক্ত বহন ও সংযোগস্থল সুরক্ষায় সাহায্য করে। এ ছাড়া লাল খাবারে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ‘লাইকোপেইন’ যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে পরিচিত।
পটাসিয়ামে ভরপুর : হৃদপিণ্ড সুস্থ রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করতে লাল খাবার বেশ উপকারী। কারণ এই ধরনের খাবার পটাশিয়ামে পূর্ণ থাকে।
ভিটামিনের ভালো উৎস : লাল রঙের খাবার ভিটামিন ‘এ’ এবং ‘সি’তে ভরপুর, যা ক্যান্সারের ঝুঁকি কমায়, হৃদরোগ এমনকি আর্থ্রাইটিস রোগের ঝুঁকি কমায়। এই সকল ভিটামিন স্বাস্থ্যকর ত্বক, চুল এবং নখের জন্য গুরুত্বপুর্ণ। লাল খাবারে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
ইলেক্ট্রোলাইটে ভরপুর : শরীরের অত্যাবশ্যকীয় কাজ করার জন্য দেহ কোষকে সক্রিয় থাকতে হয়। আর এই কোষকে সক্রিয় রাখতে ইলেক্ট্রোলাইট গুরুত্বপুর্ণ। লাল খাবার পটাশিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামে ভালো উৎস। এসব উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
ফ্লাভোনয়েডস : শরীরে অ্যান্টিঅক্সিডেন্টয়ের প্রভাব বাড়াতে ফ্লাভোনয়েডস’ সাহায্য করে। লাল খাবারে ‘কুয়ার্সিটিন’ নামক ফ্লাভোনয়েড পাওয়া যায়। এটি অ্যালার্জি এবং অ্যাজমার সমস্যা দূর করতে সাহায্য করে।
খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত লাল খাবারগুলো- টমেটো, চেরি, লাল-আপেল, কাঁচাপেঁয়াজ, স্ট্রবেরি, ডালিম, পাম, লাল-মরিচ, লাল-ক্যাপ্সিকাম, লাল-মটরশুঁটি, তরমুজ এবং লাল-বাঁধাকপি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে দেহে উপরের উপাদানগুলোর অভাব পূর্ণ হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

লাল খাবারের স্বাস্থ্যগুণ

আপডেট টাইম : ০১:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭