ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

নওগাঁয় নতুন ৬ এলাকা প্লাবিত, পানিবন্দী সাড়ে ৩ লাখ মানুষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ৪৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নওগাঁর আত্রাই নদীর পানি কমে গিয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও যমুনা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। বর্তমানে এই নদীর পানি বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

এদিকে নওগাঁ জেলায় বন্যা পরিস্থিতি আরও সম্প্রসারিত হয়েছে। নওগাঁ সদরের ইকরতারা নামক স্থানে ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে সদর উপজেলার তিলকপুর, বোয়ালিয়া ইউনিয়ন, নওগাঁ পৌসভার পার-নওগাঁ, সুলতানপুর এলাকা, পার্শ্ববর্তী বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহার এলাকা নতুন করে প্লাবিত হয়েছে।

বন্যা নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নওগাঁ জেলার মোট ১০টি উপজেলায় ৬৬টি ইউনিয়নের ৫১৬টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। জেলার ৩ লাখ ৬২ হাজার ৯৫ জন মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছেন। এখন পর্যন্ত জেলার ৪১টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫ হাজার মানুষ বসবাস করছেন। বন্ধ ঘোষণা করা হয়েছে ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠান। জেলায় মোট ৬৮ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। জেলায় প্রায় ৮১ হাজার বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার বাড়িঘর সম্পূর্ণভাবে এবং ২৬ হাজার বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত সৃষ্ট বন্যায় মোট ১২ জন মানুষ নিখোঁজ রয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান জানিয়েছেন, জেলায় বন্যার্তদের ত্রাণ সহযোগিতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলায় ৩৪৭ মেট্রিক টন চাল এবং ১৫ লক্ষ ২২ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে আত্রাই উপজেলায় ২৭ মেট্রিক টন চাল ও নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ধামইরটহাট উপজেলায় ৪৬ মেট্রিকটন চাল ও নগদ ১ লাখ টাকা, মান্দা উপজেলায় ৭১ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা, নওগাঁ সদর উপজেলায় ২৫ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, রানীনগর উপজেলায় ২৮ মেট্রিক টন চাল ও নগদ ২ লাখ ১২ হাজার টাকা, সাপাহার উপজেলায় ২৫ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, মহাদেবপুর উপজেলায় ৩০ মেট্রিকটন চাল ও নগদ ৬৫ হাজার টাকা, পত্মীতলা উপজেলায় ৬৫ মেট্রিক টন চালও নগদ ২ লাখ টাকা, বদলগাছি উপজেলায় ২৫ মেট্রিক টন চাল ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং পোরশা উপজেলায় ৫ মেট্রিক টন চাল ও নগদ ৫০ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

নওগাঁয় নতুন ৬ এলাকা প্লাবিত, পানিবন্দী সাড়ে ৩ লাখ মানুষ

আপডেট টাইম : ০৬:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭