ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

৫৪ বছর পর কিউবায় যুক্তরাষ্ট্রের দূতাবাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫
  • ৪০১ বার

দীর্ঘ ৫৪ বছর পর শুক্রবার আবারও কিউবায় দূতাবাস খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কিউবার রাজধানী হাভানায় অবস্থান করছেন। ৭০ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কিউবা সফর।

মার্কিন দূতাবাস স্থাপনের অনুষ্ঠানে জন কেরির উপস্থিতি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে নতুন করে সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে। গত মাসে যুক্তরাষ্ট্রে কিউবার দূতাবাস স্থাপন করা হয়।

তবে বৃহস্পতিবার কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো তার ৮৯তম জন্মদিনে এক খোলা চিঠিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে কিউবার কয়েক মিলিয়ন ডলার পাওনা রয়েছে। দীর্ঘদিনের বাণিজ্যিক অবরোধের কারণে যুক্তরাষ্ট্র কিউবার কাছে বিপুল পরিমাণে এ টাকা ঋণ রয়েছে। ফিদেল কাস্ত্রোর চিঠি কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্রানমাতে প্রকাশিত হয়।

কাস্ত্রো ওই চিঠিতে বলেন, ৫৩ বছর ধরে যুক্তরাষ্ট্র এ অবরোধ আরোপ করে রেখেছে। এর ফলে কিউবার ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এসব ক্ষতিপূরণ দিলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক হবে। তবে কাস্ত্রোর ওই চিঠিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলার ব্যাপারে কোনো উল্লেখ ছিল না।

গত ডিসেম্বরে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে একমত হন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

৫৪ বছর পর কিউবায় যুক্তরাষ্ট্রের দূতাবাস

আপডেট টাইম : ১১:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫