ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কিউট ছেলেটির নায়িকা হয়ে ওঠার গল্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
  • ৫১২ বার
হাওর বার্তা ডেস্কঃ  আহসাস চন্না। বলিউডে পা রেখেছে সেই ছোট বেলায়। সবাই তাঁকে ছেলে বলেই চেনে। কারণ, একের পর এক ছেলের চরিত্রে দর্শকমন বার বার জয় করেছেন আজকের অষ্টাদশী। মনে পড়ছে ২০০৬ সালের সেই হিট ছবির কথা? কভি আলবিদা না কহে না ছবিতে শাহরুখ খানের ছেলের চরিত্রে অভিনয় করেছিল যে ছেলেটি সে-ই এখন অষ্টাদশী এক কন্যা। ৫ অগস্ট জন্মদিন ছিল আহসাসের। ফেসবুকে ছবি পোস্ট করে নিজেই লিখেছেন, এইট্টিন অ্যান্ড অসাম।

পাঁচ বছর বয়সে ছোট ছেলের চরিত্রেই রুপোলি জগতে পা রাখেন চন্না। শুরুর ছবিটা ছিল বাস্তু শাস্ত্র। এর পরে কভি আলবিদা না কহনা, আরিয়ান, মাই ফ্রেন্ড গণেশা সবেতেই ছেলে সেজেছে মিষ্টি মেয়েটা। প্রথমবার সিনেমাতেও মেয়ে হওয়ার সুযোগ মেলে ২০০৯ সালে। রামগোপাল ভার্মা তাঁর একের পর এক ছবিতে ছেলে সাজিয়ে শেষে ভৌতিক ছবি  ফুঁক-এ মেয়ে চরিত্র দেন আহসাস চন্নাকে।

ছেলেবেলায় অভিনয় করে অনেকেই রুপোলি জগৎকে বিদায় জানিয়েছেন। কিন্তু আহসাস তা করতে চান না। বলিউডে ইতিমধ্যেই খবর, নায়িকা হয়ে ফিরছেন একদা পর্দার সেই মিষ্টি ছেলেটা। ইতিমধ্যেই স্ক্রিপ্ট হাতে পেয়েছেন বলে খবর। ২০০৪ সাল থেকে এখনও পর্যন্ত হিন্দি, তামিল, তেলুগু মিলিয়ে ১১টি ছবিতে অভিনয় করে ফেলেছেন আহসাস। টেলিভিশনেও অনেক কাজ করেছেন। এ বার অপেক্ষা বলিউডের নায়িকা হওয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কিউট ছেলেটির নায়িকা হয়ে ওঠার গল্প

আপডেট টাইম : ০৬:০৪:২২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭