ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মিথিলার দৃষ্টিতে এখন কেবল চাকরি আর মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৪৪৮ বার
হাওর বার্তা ডেস্কঃ  সাম্প্রতিক বিচ্ছেদ ঝড়ের পর থমথমে জীবনকে স্বাভাবিক নিয়মে নিয়ে চলার চেষ্টা করছেন অভিনেত্রী মিথিলা। আগের মতো চাকরি করছেন, করছেন অভিনয়ও। সেইসঙ্গে একমাত্র মেয়ে আয়রা’কে সবসময় কাছে রাখছেন।
কয়েকদিন আগে বরিশালে গিয়েছিলেন ব্র্যাকের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি ক্যাম্পেইনে। এই ক্যাম্পেইনে মিথিলার সঙ্গে অংশগ্রহণ করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ।
মিথিলা জানান, শিগগিরই ‘শিশু বিকাশ’ বিষয়ক একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন। এর বিস্তারিত সময় হলেই সবাইকে জানান দেবেন তিনি। এরমধ্যে তিনি মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় ‘ব্যাচ টুয়েন্টি সেভেন :লাস্ট চ্যাপ্টার’ টেলিফিল্মের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন অপূর্ব।
এছাড়া আসছে ঈদ উপলক্ষে মিথিলা ইফতেখার আহমেদ ফাহমি, রেদওয়ান রনি ও শিহাব শাহীনের নির্দেশনাতেও ঈদের নাটকে কাজ করবেন।
এরমধ্যে বেশকিছু ভালো গানে মডেল হিসেবে কাজ করারও প্রস্তাব এসেছে। কিন্তু আপাতত আর নয়। এখন মিথিলার ব্যস্ততা শুধুই চাকরি আর আয়রাকে নিয়ে। ফাঁকে সময় মিললে দেখা মিলবে অভিনয়ে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মিথিলার দৃষ্টিতে এখন কেবল চাকরি আর মেয়ে

আপডেট টাইম : ১১:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭