ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বঙ্গবন্ধু মেডিকেলে নতুন উপ-উপাচার্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০১৫
  • ৫২৩ বার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালটির প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন এবং কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রবিবার বিএসএমএমইউর চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী তিন বছরের জন্য তাঁকে এ নিয়োগ দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব রেহানা ইয়াছমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এ তথ্য জানানো হয়।

এদিকে উপ-উপাচার্য প্রশাসন সোমবার সকালে তাঁর দায়িত্বভার গ্রহণ করে কাজে যোগ দিয়েছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচ তলায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ১৯৫৬ সালের ৭ অক্টোবর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার অন্তর্গত খায়েরহাট গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালের ১৪ জুন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারি সার্জন পদে যোগদানের মাধ্যমে তিনি সরকারি চাকরিতে প্রবেশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বঙ্গবন্ধু মেডিকেলে নতুন উপ-উপাচার্য

আপডেট টাইম : ১১:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০১৫