ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ফুল রপ্তানিতে নগদ অর্থ সহায়তা দেবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
  • ৬৮৩ বার

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে উৎপাদিত ফুল বর্তমানে সীমিত আকারে দুবাই, সৌদি আরব ও কাতারে রপ্তানি হচ্ছে। ফুলের উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির জন্য দেশের ফুলচাষী ও ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হবে। বিদেশে ফুল রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনে নগদ অর্থ সহায়তা দেবে সরকার।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মো. আব্দুর রহিমের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে আধুনিক পদ্ধতিতে ফুল চাষ করে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর বিদেশে আরো বেশি রপ্তানি করা সম্ভব। এখন দেশের ২০টি জেলায় বিভিন্ন জাতের বিপুল পরিমাণ ফুল উৎপাদিত হচ্ছে। প্রায় ২০ লাখ মানুষ ফুলচাষের সঙ্গে জড়িত। দেশের অভ্যন্তরে এখন প্রচুর ফুলের চাহিদা রয়েছে।

সাক্ষাৎকালে ফ্লাওয়ার সোসাইটির প্রতিনিধিরা ফুল চাষের জন্য মূলধন, পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাব স্থাপন, ফুলের বীজ ও চারা সরবরাহ, পাইকারি বাজারের অবকাঠামো নির্মাণ,  স্থান নির্ধারণ, ফুল সংরক্ষণ এবং বিদেশের রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বাণিজ্যমন্ত্রী তাদের এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে আন্তরিকতার সঙ্গে সমাধানের আশ্বাস দেন।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফুল রপ্তানিতে নগদ অর্থ সহায়তা দেবে সরকার

আপডেট টাইম : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫