ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সূচক বাড়লেও কমেছে লেনদেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫
  • ৬৫১ বার

একদিনের ব্যবধানে ফের দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়রবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ জুলাই) লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। আর সিএইতে সিএসইএক্স সূচক বেড়েছে ৫০ পয়েন্ট।

এদিন ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম ৩ মিনিটেই ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে যায়।

অবশ্য এর ৫ মিনিটের ব্যবধানেই ঋণাত্মক হয়ে পড়ে সূচক। সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৩ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে কমে ১৩ পয়েন্ট। বেলা ১১টায় কমে ১৩ পয়েন্ট।

এরপর ফের ঊর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টা ১৫ মিনিটে সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে যায়। ১১টা ২০ মিনিটে বাড়ে ১ পয়েন্ট।

এ পর্যয়ে এসে আবারও নেতিবাচক প্রবণতা দেখা দেয় মূল্য সূচকে। বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে যায়। বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ৭ পয়েন্ট।

সূচকের এ নেতিবাচক প্রবণতা প্রায় ২ ঘণ্টা অব্যহত থাকে। এরপর দুপর ১টায় ডিএসইএক্স সূচক কমে ৬ পয়েন্ট, দেড়টায় কমে ৩ পয়েন্ট।

দুপুর ২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে যায়। আর লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯২ পয়েন্ট অবস্থান করছে।

এদিকে ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৯ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২৯ কোটি ৮৬ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৩৭ লাখ টাকা কম। লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১১৭টি ও অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানির তালিকায় আছে- লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, শাশা ডেনিম, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, বেক্সিমকো, অলেম্পিক এক্সেসরিজ, গ্রামীণফোন, ফার কেমিক্যাল ও ইউনাইটেড পাওয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট কমে ৮ হাজার ৯৭২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৬১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টি, কমেছে ৯৫টি ও অপরিবর্তীত রয়েছে ৩৩টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট টাইম : ১১:১৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫