ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

পরিচালকদের কাছে দুঃখ প্রকাশ করলেন শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২২:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • ৩৫৩ বার

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে চলতি মাসজুড়েই চলছে তোলপাড়। ব্যক্তিগত জীবনের সমস্যাস মিটে গেলেও নতুন করে সমস্যা তৈরী হয়েছিল ঢাকাই ছবির পরিচালকদের সঙ্গে। একটি পত্রিকার সঙ্গে সাক্ষাতকারে পরিচালকদের নিয়ে কিছু মন্তব্য করেছিলেন শাকিব। এটা ‘অসৌজন্যমূলক’ হিসেবে গ্রহণ করে গতকাল শনিবার শাকিবকে বয়কট করার ঘোষণা দেয় পরিচালক সমিতি সহ ১৩টি সংগঠন। ২৪ ঘণ্টা পর সেই নাটকের পরিসমাপ্তি হলো।

শাকিবকে নিষিদ্ধ ঘোষণার পর তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আজ রবিবার অভিনেতা আলমগীর, সোহেল রানা, প্রযোজক খোরশেদ আলম খসরু ও আরশাদ আদনানের মধ্যস্থতায় এফডিসিতে এসে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন শাকিব খান। জানা গেছে, সিনিয়র শিল্পিদের উদ্যোগেই এই সমস্যার সমাধান হয়েছে। শাকিবও মেনে নিয়েছেন সিনিয়রদের পরামর্শ।

খ্যাতিমান অভিনেতা আলমগীর গণমাধ্যমকে বলেছেন, “তার ভুল বুঝতে পারায় ও অনুতপ্ত হওয়ায় তাকে নিয়ে এসেছি এফডিসিতে। সে পারিবারিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় কিছু কথা না বুঝে বলে ফেলেছে। এজন্য চলচ্চিত্র পরিচালক সমিতিসহ বাকি সব সমিতির কাছে দুঃখ প্রকাশ করেছে। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে সে আন্তরিকভাবে দুঃখিত। ”

এই প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, “শাকিব তার বেফাঁস বক্তব্যের জন্য সরি বলেছে। ও আমাদের সন্তানের মতো। না বুঝে কিছু ভুল করেছে। তার ভুলটা বুঝতে পারায় তাকে অভিনন্দন জানাই। তবে তার দুঃখ প্রকাশে আমাদের বক্তব্য আগামীকাল বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে। “

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

পরিচালকদের কাছে দুঃখ প্রকাশ করলেন শাকিব খান

আপডেট টাইম : ০৯:২২:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭