ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শাকিব যে মনে করছে এটা চক্রান্ত তা ঠিক না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
  • ৩৫৩ বার

নানা আলোচিত ঘটনা শেষে এবারের বাংলা নববর্ষের প্রথম বিকেলে একসঙ্গে সময় কাটিয়েছেন অপু বিশ্বাস, শাকিব খান ও তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। এরপর শাকিব পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিংয়ে চলে যান। তবে মাঝে দুই দফায় ঢাকায় আসেন তিনি। এ সময় কি অপু ও শাকিবের মধ্যে দেখা বা কথা হয়েছে? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, দেখা হয়েছে তবে তেমন কোনো কথা হয়নি। শাকিব অনেক ব্যস্ত ছিল। এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। উল্লেখ্য, অপু বিশ্বাস টিভি লাইভে আসার কারণে শাকিব বেশ মনক্ষুন্ন হন। এ বিষয়ে কি ভাবছেন জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, শাকিব কেনো আমাকে ভুল বুঝছে এটা আমি জানি না। আমার কাছে মনে হয় যে, টুডে ওর টুমরো তো বলতেই হতো। তাই না। শাকিবের হয়তোবা মনে হয়েছে এখনই কেন আমি বললাম। এ বিষয়টা তো আমি আগেও বলেছি। যখন আমাদের বাচ্চা হয়ে গেল তখন মনে হয় শাকিবের এ বিষয়টি নিয়ে মানসিক প্রস্তুতি নেয়া উচিত ছিল। তবে সে কেন এখনো এ বিষয়টাকে এমন ভাবছে জানি না। তবে শাকিব যে মনে করছে এটা চক্রান্ত তা ঠিক না। যদি চক্রান্ত করার ইচ্ছে থাকতো তাহলে বিগত আট বছরে অনেক বিষয় নিয়েই চক্রান্তে জড়াতে পারতাম। তখন যেহেতু করি নি তাই এখনো সেটার সম্ভাবনা নেই। অপু বিশ্বাস আরো বলেন, শুধু একটা কথা স্পষ্টভাবে বলতে চাই-যখন আমাদের সন্তান হয়ে গেছে তখন তার কথা ভেবে সবার সামনে এসেছি। আমার সন্তানের বিবেক বুদ্ধি হবার আগে আমি সবার সঙ্গে তাকে পরিচয় করে দিয়েছি। আর বিষয়টি ও বড় হবার পর ঘটলে হয়তোবা তার ধারনা হতে পারতো যে, সে পৃথিবীতে আসাতে কি তার বাবা-মা কোনো বিপদে পড়েছিল। আর তাই এতদিন তারা তা প্রকাশ করতে পারে নি। এসব অনেক বিষয় আমি চিন্তা করেছি। আমার বাচ্চার বয়স গেল ২৭শে এপ্রিল সাত মাসে পড়েছে মাশাআল্লাহ। আমার সন্তান যেন বড় হবার পর আনন্দে থাকে, কষ্ট যেন না পায়। আট-দশটা সেলেব্রেটির সংসারের মতো আমার সন্তানও যেন গর্ব করে বলতে পারে আমার বাবা-মাও জনপ্রিয় সেলিব্রিটি। যেটা মৌসুমী আপা ও সানী ভাইয়ের ছেলে-মেয়ে বলতে পারছে। তাই আমার এটাকে ভুল সিদ্ধান্ত বলে মনে হয় না। শাকিবের ঘরে কবে ফিরবেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, শাকিব তো বলেই সংসার ছিল। আমি আমার সন্তানকে সময় দিতে চাই। আর আমাকে তো কাজে ফিরতে হবে। এসব নিয়ে এখন ভাবছি না। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আমার বাচ্চাটা হবার সময়ও শাকিব খান অনেক ব্যস্ত ছিল। যেটা হচ্ছে এটা ভাগ্যের লিখন। এটা নিয়ে ক্ষোভ, চাওয়া পাওয়া নেই আমার। শাকিব খান তো চান অপু বিশ্বাস কাজ না করে সংসার করুক, এ বিষয়টা কিভাবে দেখছেন? এ প্রসঙ্গে অপু বলেন, শাকিব এবং আমি দু’জনই পেশাগত শিল্পী। সেখান থেকেই পরিচয়, বিয়ে এবং সংসার। আমি একটা উদাহরণ টেনে বলতে চাই, আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান একজন মহাতারকা। তিনি এত বড় তারকা হবার পরও তার স্ত্রী শিশিরকে মিডিয়ার সামনে এনেছেন। তাহলে আমি তো আগে থেকেই মিডিয়াতে কাজ করছি। ঘরের মানুষকে সাকিব আল হাসান বাইরে পপুলার করেছেন। আর শাকিব খান পপুলার মানুষকে ঘরে বসিয়ে রাখতে চাইছেন! তাই এটা নিয়ে এখন কিছু মন্তব্য না করে আমি সময়ের হাতে ছেড়ে দিলাম। এদিকে অপু বিশ্বাস অভিনীত বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ ছবিটি সেন্সরে জমা হয়েছে। এ ছবিটি নিয়ে তিনি বলেন, এটি আমার অনেক পছন্দের একটি ছবি। শাকিব খানও এ ছবিতে রয়েছেন। ছবিটি দর্শক পছন্দ করবেন বলে আশা করছি। এ ছবির পাশাপাশি ‘পাঙ্কু জামাই’ ও ‘মা’ ছবিরও অনেকাংশ কাজ করেছি আমি। নতুন ছবি নিয়ে কবে কাজে ফিরবেন অপু বিশ্বাস? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুব শিগগিরই ফিরব। দুই মাসের মধ্যে ফেরার ইচ্ছে রয়েছে। এক মাস আগে থেকেই নিয়মিত ব্যায়াম ও ডায়েট করছি। দু’মাসের মধ্যে ফিট হয়ে নতুন ও পুরানো কাজে হাত দিব। সামনে অনেক চমক নিয়ে আসছি। দর্শকদের এজন্য একটু অপেক্ষায় থাকার অনুরোধ রইল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শাকিব যে মনে করছে এটা চক্রান্ত তা ঠিক না

আপডেট টাইম : ০২:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭