ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সাপের সঙ্গে মা খরগোশের লড়াই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০১৫
  • ৯৯১ বার

সবুজ ঘাসের বিছানায় জড়সড় হয়ে বসে আছে নরম তুলতুলে খরগোশ ছানা। বাচ্চা খরগোশের ঘ্রাণ পেয়ে ঘাস মাড়িয়ে এগিয়ে এলো কুচকুচে কালো সাপটি। এবার? এর পরের চিত্রটি কী হতে পারে তা কারোরই অজানা নয়।

খরগোশ ছানাদের মা কাছে নেই। এইতো সুযোগ! সাপটি পুরো শরীর দিয়ে পেঁচিয়ে ধরলো অসহায় খরগোশ ছানাদের। ভিডিওটির শুরু এখানে থেকেই।

কালো সাপ দংশন করতে আসছে আদুরে ছানাদের। মা হয়ে কি আর চুপ করে বসে থাকা যায়। হোক না সে মৃত্যুদূত তাতে কী! সন্তানদের প্রাণ রক্ষায় যুদ্ধ তো করতেই হবে। মুহূর্তের মধ্যেই সাপটির ওপর ঝাঁপিয়ে পড়লো বাদামি খরগোশটি। সে কী তুমুল যুদ্ধ।

চাঞ্চল্যকর এ ভিডিওচিত্রটি ইউটিউবে প্রকাশ পাওয়ার পর নিমিষেই তা দর্শক জনপ্রিয়তা পায়। বর্তমানে ভিডিওটি দেখা হয়েছে  প্রায় ১৬ লাখ বার।
ছানাদের ওপর আক্রমণের প্রতিশোধ নিতে লাফিয়ে লাফিয়ে সাপের গায়ে আঘাত করতে লাগলো মা খরগোশ।

সাপটি যে একেবারেই ভয় পায়নি তা কিন্তু নয়। সেও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। পড়ি-মরি করে কোনোভাবে ছুটে উল্টোদিকে এগিয়ে গিয়েও রেহাই পেলো না সাপটি। খরগোশ ঝুপঝ‍াপ লাফিয়ে পড়তে লাগলো তার গায়ে। কখনও সাপটির লেজে কামড়ে দেওয়ার চেষ্টাও করলো। নে বাবা, শিক্ষা নে আমার ছানাদের আক্রমণ!

সাপটি ঘাসের ভেতর গা গলিয়ে বেরিয়ে যেতে লাগলো। সামনের ইটের দেওয়াল ঘেঁষে পাথরের বিছানা পর্যন্ত এভাবেই সাপকে তটস্থ করলো মা খরগোশ। খরগোশটির ভাবখানা এমন ছিল যেন সাপটির আজীবনের জন্য মনে থাকে খরগোশ ছানা দিয়ে উদরপূর্তি করার চেষ্টার পরিণাম কী হতে পারে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সাপের সঙ্গে মা খরগোশের লড়াই

আপডেট টাইম : ০৫:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০১৫