ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অনিয়ম রোধে ৩০ কেজির বস্তায় ভিজিডির চাল : চুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫
  • ৪৭৬ বার
অনিয়ম রোধে সরকার জুলাই মাস থেকে ৩০ কেজির বস্তায় ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল বিতরণ করবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মহিলা বিষয়ক অধিদফতর মিলনায়তনে ‘দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা বিতরণ কার্যক্রমের সফলতা ও চ্যালেঞ্জ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ভিজিডির প্রত্যেক উপকারভোগী প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্ত আমরা পত্রিকায় প্রায়ই দেখতে পাই যে উপকারভোগীদের বিভিন্ন অজুহাতে ৩০ কেজির চেয়ে কম চাল দেওয়া হয়। সরকার জুলাই মাস থেকে ৩০ কেজির বস্তায় চাল বিতরণ করবে। প্রত্যেক উপকারভোগী একটি করে সিল করা বস্তা পাবে। বিতরণের আগে কেউ ওই বস্তা খুলতে পারবে না।
সমাজসেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়ে মেহের আফরোজ বলেন, মাতৃত্বকালীন ভাতাসহ সকল ভাতা যেন দরিদ্র মহিলারা যথাযথভাবে পায় সেদিকে নজর রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অনিয়ম রোধে ৩০ কেজির বস্তায় ভিজিডির চাল : চুমকি

আপডেট টাইম : ০৪:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫