ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাষ্ট্রপতিকে নিয়ে বির্তক তৈরির সুযোগ নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • ৪৯২ বার

অনেকে মহামান্য রাষ্ট্রপতির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা নিয়ে ত্যানা প্যাচাচ্ছেন। তাদের দাবি, রাষ্ট্রপতি মিথ্যা বলেছেন। কারণ ২০১১ সালে, একটি সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে তৃণমূলের রাজনীতি করতে গিয়ে, পড়তে পারেননি। আর গত শনিবার বলেছেন, মেট্রিকে থার্ড ডিভিশন ও ইন্টারে রেফার্ডে পাস করায় ভর্তি পরীক্ষার ফরমও তুলতে পারেননি, ভর্তি তো অনেক দূর।

মহামান্য রাষ্ট্রপতির দু’টি কথাই সত্য। ইন্টারের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তি হতে পারেননি, খারাপ রেজাল্টের কারণে। কিন্তু বিএ পাস করার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে পেরেছিলেন। কারণ, সে সময়ে বিএ/বিকম/বিএসস মানে স্নাতক পাস করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই বছর মেয়াদী এলএলবি পাস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ ছিল। এর জন্য পরীক্ষাও লাগত না। এখন যেমন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস কোর্সে ভর্তি হওয়া যায়। এলএলবি পাস কোর্স এবং এলএলবি সম্মাণ এক জিনিস না।

যারা এই সাধারণ বিষয়টি জানেন না, তারা রাষ্ট্রপতির মিথ্যা ধরে ফেলতে পেরেছেন, এমন একটা ভাব নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। দেশের কাউকেই তো আমরা বিতর্কমুক্ত রাখেনি। একজন লোক এখনও বিতর্কের উর্দ্ধে আছে, তাকে থাকতে দিন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাষ্ট্রপতিকে নিয়ে বির্তক তৈরির সুযোগ নেই

আপডেট টাইম : ১২:০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭