ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ছিনতাইকারী-চাঁদাবাজ গ্রেফতার অভিযান জোরদারের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫
  • ৫৬৭ বার

ঢাকা মহানগরে ছিনতাইকারী, চাঁদাবাজ ও অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেফতার অভিযান জোরদার করার জন্য ডিএমপিকে নির্দেশ দিয়েছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক।

পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে রবিবার বিকেলে রোজা ও ঈদের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় পুলিশ মহাপরিদর্শক ঢাকা মহানগর পুলিশকে এ নির্দেশ দেন।

শহীদুল হক বলেন, ‘রমজান ও ঈদকে ঘিরে আর্থিক লেনদেন বেশি হয়। ফলে প্রতি বছর এ সময় অপরাধীরা বিশেষ করে ছিনতাইকারী, মলম পার্টি, অজ্ঞান পার্টি ও চাঁদাবাজদের উৎপাত বেড়ে যায়।’

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের উৎসব, আনন্দ নিশ্চিত করতে আমাদের বাড়তি শ্রম দিতে হবে। মানুষের আনন্দ নিশ্চিত করাই আমাদের আনন্দ। তাই রাতদিন অফিসার ও ফোর্সদের মাঠে সক্রিয় থাকতে হবে। সিনিয়র অফিসারদেরও মনিটরিং বাড়াতে হবে।’

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিবি (গোয়েন্দা পুলিশ) উল্লেখযোগ্যসংখ্যক ছিনতাইকারী, মলম পার্টি, চাঁদাবাজ ও অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছে। ফলে এবার অজ্ঞান পার্টির দৌরাত্ম্য নেই। অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ইউনিট তৎপর রয়েছে।’

তিনি বলেন, ‘বিশাল এ মহানগরে দুই কোটি মানুষের মধ্যে কিছু অপরাধ হয়ে থাকে। সেগুলো উদ্ঘাটনেও ডিএমপির সাফল্য রয়েছে।’

সভায় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি-অপারেশনস) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির অতিরিক্ত কমিশনার মারুফ হাসান, এডিশনাল ডিআইজি (স্পেশাল ক্রাইম) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

ছিনতাইকারী-চাঁদাবাজ গ্রেফতার অভিযান জোরদারের নির্দেশ

আপডেট টাইম : ০৪:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫