ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে বসবে মালয়েশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫
  • ৬৫১ বার
অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে জরুরি সংলাপের ওপর জোর দিচ্ছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতুক আলউয়ি ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।
আজ বুধবার ইব্রাহিমের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার ডটকম জানায়, অবৈধ অভিবাসীদের অভূতপূর্ব আগমনের মধ্যে তারা মানব পাচারের উপাদান পেয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসবে মালয়েশিয়া।
আলাউয়ি ইব্রাহিম আরো বলেন, এ আলোচনায় থাইল্যান্ডকেও সম্পৃক্ত করা হবে। কারণ, বাংলাদেশ ও মিয়ানমার থেকে অবৈধভাবে আসা অভিবাসীরা থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত ব্যবহার করে।
গত কয়েক দিনে বাংলাদেশ ও মিয়ানমার থেকে কয়েক হাজার অভিবাসী থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছেছে। মানব পাচার চক্রের শিকার এরা সবাই এ মুহূর্তে মানবেতর জীবনযাপন করছে। এ ছাড়া থাইল্যান্ডের জঙ্গলেও অভিবাসীদের গণকবর পাওয়া গেছে। কয়েকশ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

বাংলাদেশের সঙ্গে বসবে মালয়েশিয়া

আপডেট টাইম : ০৫:৩৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫